মাদকের ভয়াবহ বিস্তারের মাঝেই ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

মাদকের ভয়াবহ বিস্তারের মাঝেই ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।।২৬ জুন -২০২৬

ঝিনাইদহ জেলাজুড়ে মাদকের ভয়াবহ বিস্তারের মধ্যেই ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হয়েছে। বর্তমানে জেলার পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জের তরুণ, যুবক, কিশোর, এমনকি শিশুরাও এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। এমন এক উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই আজ শুক্রবার (২৬ জুন) ঝিনাইদহে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে উপস্থিত কর্মকর্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধির হাত থেকে রক্ষা করতে হলে কেবল প্রশাসনের ওপর ভরসা করলেই চলবে না; পরিবার ও সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে এবং একযোগে কাজ করতে হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *