ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ায় দুই সন্তানের জননী মাকসুদা বেগম (৩০)নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  বিকেল তিনটার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মাকসুদা চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মিরাজের স্ত্রী ছিলেন। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদা প্রায় ৪ বছর আগে স্বামী মিরাজ ১১ বছরের সন্তান মিসকাত ও ১৬ বছরের সন্তান মারুফকে নিয়ে ওই এলাকার মাহবুব হোসেনের দুই তলা ভবনের নিচ তলায় ভাড়ায় ওঠেন। তার স্বামী গার্মেন্টেসে
চাকুরির সুবাদে বেশ কয়েক বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। দুপুরের দিকে ঘরের সবার অগোচরে দরজা লাগিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *