বাঘারপাড়া থেকে উদ্ধার হওয়া বৈশাখী এখন পরিবারের কোলে : নেপথ্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা

বাঘারপাড়া থেকে উদ্ধার হওয়া বৈশাখী এখন পরিবারের কোলে : নেপথ্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে নবম শ্রেণির শিক্ষার্থী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নজরে আসে। পরে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপারকে। অবশেষে পুলিশের সাইবার টিমের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল সকালে ওই কিশোরী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা ওউ ওই কিশোরীকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাঁচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া এ বিষয়ে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে। শুক্রবার তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে একাধিকবার কল করে কিশোরীকে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশনা দেন। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। একপর্যায়ে কিশোরীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ইন্টারনেট থেকে সংগৃহীত প্রতীকী ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *