বাগআঁচড়ায় মার্সেল ফুটবলের ফাইনাল : সাতমাইলকে হারিয়ে জেকাঠি বাঁকুড়া চ্যাম্পিয়ন

বাগআঁচড়ায় মার্সেল ফুটবলের ফাইনাল : সাতমাইলকে হারিয়ে জেকাঠি বাঁকুড়া চ্যাম্পিয়ন

বেনাপোল প্রতিনিধি :

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়ায় অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা।

শুক্রবার (৮ মে) বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে মার্সেল ডিলার নাজমা ইলেকট্রনিক্সের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, মার্সেল কোম্পানির হেড অফ বিজনেস হোসেন মোহাম্মদ রইন সাব্বির, মার্সেল কোম্পানির হেড সেলসম্যান নুরুল ইসলাম রুবেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বাগআঁচড়া নাজমা ইলেট্রনিক্সের সত্বাধীকারি মাসুম বিল্লাহ, ম্যানেজার হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় জেকাঠি ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ। খেলা ঘিরে শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া এলাকার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। ঘণ্টাব্যাপী চলা টানটান উত্তেজনার খেলায় জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ১-০ গোলে সাতমাইল আনাস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।

এর আগে সকালে মার্সেল ব্যান্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাগআঁচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুর্নামেন্টের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *