কোটচাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১ মে -২০২৬

‘দুনিয়ার মজদুর এক হও’  এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোটচাঁদপুর পৌর শাখা। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য  অধ্যাপক মতিয়ার রহমান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি জনাব মো: আমিরুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মুয়াবিয়া হুসাইন, সমাজসেবক মিন্টু ঢালি, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা সোহেল রানা, হৃদয় আহসান, তরিকুল ইসলাম, মাহফুজুল হক মিন্টু প্রমুখ। সঞ্চলনা করেন সংগঠনের সেক্রেটারি এবং ২নং ওয়ার্ড সভাপতি মো: উসমান গণি।

সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ইসলামী শ্রমনীতির আলোকে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

আলোচনা সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, শ্রমিক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় অনেকের গায়ে মে দিবস উপলক্ষে তৈরি করা বিশেষ টি-শার্ট দেখা যায় এবং তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *