কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

মোঃ মাসুদ রানা( কালীগঞ্জ)ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর জার্সি ও ট্রফি ঊন্মোচন করা হয়েছে । মঙ্গলবার বিকালে সরকারী নলডাঙ্গা ভাষণস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শহীদ সোহানের বাবা মহসিন মিয়া পাটোয়ারী।

শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ টি দলের প্রতিনিধি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকসহ গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি, নাজমুস শাজাদ সুজা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরর ২২৯ তম শহীদ মহিউদ্দিন হোসেন সোহানের নামে টুনামেন্টটি আগামী ২৪ শে এপ্রিল শুক্রবার বিকাল তিন টায় অত্র ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করা হবে। এ টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভার অন্তর্গত মোট আটটি ক্রিকেট টিম অংশগ্রহণে করবে। নির্ধারিত ১৫ ওভারের খেলা হবে। টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানা স আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

আয়োজক কমিটি জানায়, পৌর এলাকার যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে। এজন্য যুবকদের খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করতেই তাদের এই টুর্নামেন্টের আয়োজন।

সরকারি এম ইউ কলেজ শাখার সভাপতি হোসাইন আহমেদের সঞ্চালনায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঊপজেলা জামায়াতের সাবেক আমির মাও: ওলিয়ার রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, শিবিরের জেলা সভাপতি ওবাইদুর রহমান ও উপজেলা সভাপতি ইশা খাসহ অন্নান্য নেতৃবৃন্দ।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *