এবার ২ লাখ ৮৩ হাজারের বেশি শিশু পাবে টিকা

এবার ২ লাখ ৮৩ হাজারের বেশি শিশু পাবে টিকা

স্ফুলিঙ্গ রিপোর্ট ;
যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের আরএমও ডাঃ আহসান কবির বাপ্পী এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় এনে হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জেলার ২ হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। এছাড়াও ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশু এবং পূর্বে ১ বা ২ ডোজ টিকা গ্রহণকারী এক মাস অতিক্রান্ত শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *