ইয়াবা ও কফ সিরাপসহ ৩ মাদক কারবারি আটক

ইয়াবা ও কফ সিরাপসহ ৩ মাদক কারবারি আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত থেকে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবি যশোরের পুলিশ চৌগাছা থানার পুড়াপাড়া মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফারুক পুড়াপাড়া (মোল্লাপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সদর চূড়ামনকাঠি আম বটতলা বাজার এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে জগহাটি রুহুলপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামীম রেজা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক শামীম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া গ্রামের মোঃ মন্তাজ মৃধার ছেলে।
এদিকে শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সসহ আমলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমলাই পশ্চিমপাড়া এলাকার মোঃ আবু সাঈদ (৩৫) কে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ব্যাটারি চালিত ভ্যান এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় আরেক আসামি মোঃ ইসমাইল হোসেন বেকা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আটক আবু সাঈদ আমলাই পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদ মোল্যার ছেলে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *