১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশু কন্যাকে ঘরে ঢুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

গতকাল বুধবার (২২ জুলাই ২০২৬) সন্ধ্যার পর অভিযুক্তকে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার তাকে কলাপাড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকার নিজ বাড়িতে ছোট ভাইকে সাথে নিয়ে অবস্থান করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় জীবিকার প্রয়োজনে তার বাবা এবং জরুরি কাজে মা ঘরের বাইরে ছিলেন। এই সুযোগে নির্জনতার সুযোগ নিয়ে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে অনধিকার প্রবেশ করেন এবং শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সটকে পড়েন।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রাথমিক অবস্থায় সামাজিক লোকলজ্জা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ফয়সালার আশ্বাস পেয়ে তারা থানা পুলিশকে অবহিত করেননি। তবে দীর্ঘ দিন অপেক্ষার পরও স্থানীয় মাতব্বরদের কাছ থেকে সুবিচার না পেয়ে অবশেষে সুবিচারের আশায় বুধবার শিশুটির মা খাদিজা বেগম মহিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।” ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *