স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত দশটার দিকে উপজেলার চিনাটোলা বাজারে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,নিহত নাঈম (২৫) কেশবপুর উপজেলার কমলাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন রায়হান হোসেন (২০) ও রিফাত হোসেন (১৯), তারাও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু প্রয়োজনীয় কাজ শেষে একটি দ্রুতগতির মোটরসাইকেলে করে মনিরামপুর বাজার থেকে ফিরছিলেন। পথে চিনাটোলা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা একটি টায়ার বিকল ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত রায়হান ও রিফাতকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে,এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

