স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদরের বাহাদুরপুর এলাকা থেকে অবৈধ রিভলবার ও চাকুসহ এক শাহিনুর রহমান নামে যুবককে আটক করেছে র্যাব-৬।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত ১১ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
আটক শাহিনুর রহমান (২৯) যশোর সদরের বাহাদুরপুর এলাকার কামরুজ্জামানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহিনুর অবৈধ অস্ত্রসহ এলাকায় অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

