সংসদ সদস্যের বিশেষ তহবিলের সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায়

সংসদ সদস্যের বিশেষ তহবিলের সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায়

ডাঃ কেরামত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক বিশেষ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি)-এর আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের বাছাকৃত সুফলভোগীদের মাঝে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার অত্যন্ত চমৎকার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকি, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ১২টি ইউনিয়ন থেকে আসা সুফলভোগী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও এলজিইডি সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে প্রকৃত দুস্থ, অসহায় ও যোগ্যদের তালিকা প্রস্তুত করা হয়। আজ তাদের মাঝে— নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, জীবিকা নির্বাহের জন্য প্যাডেল ভ্যান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাই সাইকেল, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে স্কুল বেঞ্চ ও সিলিং ফ্যান এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ফুটবল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার বলেন, “সরকারের এই উন্নয়নমূলক বরাদ্দ সরাসরি জনগণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণের মাধ্যমে যেমন অনেক পরিবার স্বাবলম্বী হবে, তেমনি বাই সাইকেল ও ফুটবল বিতরণের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা ও খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হবে।” এলাকার সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *