কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনকল্যাণমূলক কাজ বেগবান করার লক্ষ্যে “জিয়া পরিষদ”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ অলিউল ইসলামকে সভাপতি, মোঃ নুরুজ্জামান পাড়কে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সংগঠক এম হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
গত শনিবার (২৭ জুন) সকালে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি যৌথ স্বাক্ষরে আগামী ২ বছর মেয়াদের জন্য এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত ৫১ সদস্যের এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—সহ-সভাপতি: মোঃ গোলাম ফারুক, মোঃ জেহের আলী, প্রভাষক আওছাফুর রহমান, মোঃ খালিদ বিন আজিজ হিটলার, মোঃ হাবিবুর রহমান হবি, মারুফ মুন্নুন দোলন ও মহিউদ্দীন গাজী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম ও শেখ হাবিবুল্লাহ মনোনীত হয়েছেন।
এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম টোকন, প্রভাষক আমিনুর রহমান ও জিএম জাহিদুর রহমান জাহিদ; দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম; প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল ও সহ-প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন; অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবীর; সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রবিউল ইসলাম ও সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম; প্রকাশনা সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু; সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহিন কবীর; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ গোলাম মোস্তফা; ক্রীড়া সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম; তথ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ঢালী; মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রীনা পারভীন ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুফিয়া ইসলাম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—শহিদুল ইসলাম সরদার, আবুল কালাম আজাদ, সাইফুল্যাহ, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান কুদ্দুস, মাস্টার মিজানুর রহমান, হোসেন আলী সরদার, মাস্টার সাইদুর রহমান, আব্দুস সাত্তার, আনছার আলী গাজী, ইয়াছিন আরাফাত, মাহবুব রহমান, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, কাজী খবির উদ্দীন ও আবুল হোসেন।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটিকে আগামী দুই বছর মেয়াদে দলের কেন্দ্রীয় ঘোষিত সকল রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে কালিগঞ্জ উপজেলার অন্তর্গত ১২টি ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার এবং যেকোনো সংকটে স্থানীয় জনসাধারণের কল্যাণে পাশে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জেলা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন ৫১ সদস্যের কমিটি অনুমোদনের পর থেকে জিয়া পরিষদের বিগত কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পুরোনো সকল কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলো। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কালিগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের এই সংগঠনটিকে আরও সুসংহত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

