শাহেদ-রোহান ও কাওছার-সায়েমের জয়জয়কার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ডিগ্রি ও অনার্স শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে অনার্স শাখায় কে এম শাহেদকে সভাপতি এবং সাগর ইসলাম রোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ডিগ্রি শাখায় এরশাদুল আকন কাওছারকে সভাপতি ও মোঃ সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (৯ মে) কলেজ শাখার সভাপতি সাইমুন রহমান ইসমাইল ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ডিগ্রি শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাজিব আকন। সহ-সভাপতি পদে আছেন ইউসুফ ইসলাম, নাঈমুর রহমান, তানভীর তামিম, মোঃ রাব্বি হাওলাদার, তাইন মৃধা, রাহান গাজী, মোঃ রিয়াদ আহাম্মেদ, সামিয়ুন আহাম্মেদ রিয়ান ও সজিব মৃধা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ও অনিম বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক বিথি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, দপ্তর সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক ঈসা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক নাজিয়া সাহারা। সদস্য হিসেবে রয়েছেন আসলাম ও মোঃ বাইজিদ।
অনার্স শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মামুন মীর। সহ-সভাপতি পদে রয়েছেন তুহিন তালুকদার, হোসেন, জাবের তালুকদার, ইসরাফিল ইসলাম রাব্বি, মোঃ আশিক তুহিন, সজিব ইসলাম সামি, মোঃ নাহিদ, মোঃ সানি ও ফেরদৌস তালুকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিরব, রবিউল হাওলাদার ও জুবায়ের হাওলাদার। সাংগঠনিক সম্পাদক সফিউল ইসলাম সজিব ও তৌহিদ মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক সাব্বির তালুকদার এবং প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। সদস্য হিসেবে রয়েছেন মেশকাত ও মোঃ রাহাত মীরা।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *