যশোরে জয়েন ট্রেডিংয়ের স্বত্বাধিকারীকে কুপিয়ে হত্যা !

যশোরে জয়েন ট্রেডিংয়ের স্বত্বাধিকারীকে কুপিয়ে হত্যা !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগরে ভবনের রুম ভাড়া নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মোঃ আনিসুর রহমান (৬৫) নওয়াপাড়ার জয়েন ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী। তিনি নওয়াপাড়া বোয়ালমারি পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ির সামনে আনিসুর রহমানের ৬ তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। ওই ভবনের রুম ভাড়া দেওয়া নিয়ে শাহ মাহমুদ হাসান (৩৮) নামে এক ব্যক্তির সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত বুধবার (৬ মে) রাত আনুমানিক সোয়া আটটার দিকে ভবনের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ হাসানসহ অজ্ঞাতনামা ২/৩ জন আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শাহ মাহমুদ হাসান তার হাতে থাকা চাপাতি দিয়ে আনিসুর রহমানের ডান চোখের নিচে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার (৭মে) ভোর আনুমানিক ভোর ছয়টার দিকে তিনি মারা যান।
যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে মরদেহ উদ্ধার করে পুলিশ যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *