মুদির দোকানে দুর্ধর্ষ চুরি : নগদ টাকাসহ সিগারেট লুট !

মুদির দোকানে দুর্ধর্ষ চুরি : নগদ টাকাসহ সিগারেট লুট !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা কাঁচাবাজারে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী দোকান মালিকের নাম রিফাত। এই চুরির ঘটনায় তাঁর নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো বেচাকেনা শেষে দোকান ভালোভবে তালাবদ্ধ করে বাড়িতে যান ব্যবসায়ী রিফাত। আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে তিনি যথারীতি ব্যবসা প্রতিষ্ঠানটি খোলার জন্য বাজারে আসেন। দোকানে এসে তিনি দেখতে পান সামনের সাটারের তালাগুলো ভাঙা এবং দরজার কপাট আংশিক খোলাাবস্থায় রয়েছে।

ভেতরে ঢুকে ক্যাশবক্স ও মালামাল চেক করার পর তাঁর মাথায় হাত পড়ে। ক্যাশবক্সে থাকা নগদ ২২ হাজার টাকা এবং তাকে সাজিয়ে রাখা বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের সিগারেট চোরের দল সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টি ও বাজারের নির্জনতার সুযোগ নিয়ে চোর চক্র এই চুরির ঘটনাটি ঘটিয়েছে।

এদিকে ছাতিয়ানতলা কাঁচাবাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় এমন চুরির ঘটনায় স্থানীয় অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজারে নৈশকালীন পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক রিফাত জানান, ধার-দেনা করে ব্যবসাটি দাঁড় করিয়েছিলেন। এই চুরির ফলে তিনি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *