ট্রেডভিত্তিক সংগঠন শক্তিশালী করে দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে: এমপি অধ্যাপক গোলাম রসুল

ট্রেডভিত্তিক সংগঠন শক্তিশালী করে দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে: এমপি অধ্যাপক গোলাম রসুল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। মানবসৃষ্ট বিভিন্ন মতবাদ অতীতে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার সুমহান আদর্শই শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।”

আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) যশোর জেলা পরিষদের বিডি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালেক খান।

প্রধান অতিথি আতিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য শুধু একটি প্রথাগত শ্রমিক সংগঠন হিসেবে কাজ করা নয়; বরং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সকল প্রকার শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দেশের কৃষি, শিল্প, পরিবহন, বন্দর ও রপ্তানিসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা এখনও ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি নেতাকর্মীদের সততা, দক্ষতা ও আদর্শিক চেতনা নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবহন, বন্দর ও টার্মিনালসহ সব খাতে চাঁদাবাজি, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিগত সরকারগুলোর তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সভাপতি বলেন, স্বাধীনতার পর প্রায় ৫৫ বছর পার হলেও কোনো সরকারই শ্রমিকদের প্রকৃত ভাগ্যোন্নয়নে আন্তরিক কোনো উদ্যোগ নিতে পারেনি। যুগে যুগে শাসক পরিবর্তন হয়েছে, নীতি বদলেছে, কিন্তু শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান ফ্যাসিবাদের অবসান ও পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি আদর্শ সমাজ ও সংগঠন গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে ট্রেডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান এবং সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সমগ্র সমাবেশটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমান। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক শ’ দায়িত্বশীল কর্মী ও শ্রমিক প্রতিনিধি অংশ নেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *