মাগুরা শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ

মাগুরা শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি:

গাইবান্ধায় বিএনপির হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাগুরা জেলা শাখা।

সোমবার (২৯ জুন) বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে ছাত্রশিবিরের জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, “গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল।”

বক্তারা বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত ও করার দাবি জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *