মনিরামপুরে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধকে জখম

মনিরামপুরে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধকে জখম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত রবিউল ইসলাম মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোণা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি রবিউল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তাকে দা দিয়ে বাম কাঁধ ও পিঠে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত জহুরুল ইসলাম বিপ্রকোণা গ্রামের জুলফিকারের ছেলে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *