খালধার রোডে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ২

খালধার রোডে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের খালধার রোড এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- রাব্বী (১৮), তিনি খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে এবং আব্দুল কুদ্দুস (৩০), তিনি পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের খালধার রোড নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *