মনিরামপুরে গভীর রাতে ৯৩ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

মনিরামপুরে গভীর রাতে ৯৩ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মনিরামপুরে জনতার হাতে আটক হওয়ার পর ৯৩ পিস ইয়াবাসহ দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মনিরামপুর পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনে লিটন ট্রাভেলস পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আলমগীর হোসেন এবং অভয়নগর উপজেলার পুড়াতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে তানভীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুই যুবকের সন্দেহজনক অবস্থান দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে জনতা তাদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে মনিরামপুর থানার এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আলমগীরের জিন্স প্যান্টের সামনের পকেট থেকে ৯৩ পিস ইয়াবা এবং পেছনের পকেট থেকে মাদক বিক্রির ১২ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ দুইজনকে থানায় নিয়ে যাওয়া হয়। মনিরামপুর থানার পুলিশ জানিয়েছে, এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *