ব্যবসায়ী আনিসুর হত্যার প্রতিবাদে অভয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল : অচল যশোর-খুলনা মহাসড়ক

ব্যবসায়ী আনিসুর হত্যার প্রতিবাদে অভয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল : অচল যশোর-খুলনা মহাসড়ক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ যশোর-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকেই উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে পিকেটিং ও কর্মসূচি শুরু হয়। হরতালকারীরা যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় রাস্তার ওপর ইট, বেঞ্চ ও কাঠ ফেলে শক্তিশালী ব্যারিকেড তৈরি করে। এর ফলে খুলনা ও যশোর অভিমুখে চলাচলকারী সকল দূরপাল্লার যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

সকাল ৭টার দিকে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে হরতালের সমর্থনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ভাঙচুর বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মেধাবী ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা এই হরতাল কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। ঘাতকদের ফাঁসির দাবি জানিয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *