বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (Immigrant) ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর (ডিপার্টমেন্ট অব স্টেট) জানিয়েছে, যেসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা (পাবলিক বেনিফিট) গ্রহণের প্রবণতা বেশি, মূলত তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার কমাতেই এই কঠোর পদক্ষেপ। আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তবে যারা ভ্রমণের জন্য (Tourist Visa) বা পড়াশোনার জন্য (Student Visa) যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। অনভিবাসী ভিসার প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিক থাকবে।

গত ২১ জানুয়ারি থেকেই এই ৭৫টি দেশের নাগরিকদের জন্য স্থগিতাদেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, রাশিয়া, আফগানিস্তান, নেপাল, ব্রাজিল, মিশর এবং ইরানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি বোঝা হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতেই এই স্ক্রিনিং প্রক্রিয়া নতুন করে সাজানো হচ্ছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বনি আটক

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *