প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

 স্ফুলিঙ্গ রিপোর্ট :

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পরিচালনা পরিষদের এক সভায় ফুলচাষি ও ব্যবসায়ী নেতা কমরেড আব্দুর রহিমের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার সকাল ১১টায় শহরের বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান।
সভায় বক্তারা বলেন,আব্দুর রহিম একজন প্রগতিশীল নেতা হিসেবে ফুলচাষি ও স্থানীয় বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তার ওপর সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় সিদ্ধান্ত হয়, হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী১৬ এপ্রিল দুপুরে ১২টায় যশোরের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু এবং বাসদের জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ । ছবি-সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *