শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত করেছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হাসান জহির। আগামী ২৭ এপ্রিল ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক যশোরের উলাশীর জিয়া খাল পুনঃখনন উদ্বোধনকে সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং বেনাপোল ট্রান্সপোর্ট সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আসন্ন উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি,জনসমাগম নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *