নিখোঁজের ৩ দিন পর জেলের লাশ উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।
কলাপাড়া উপজেলায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া একটি ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে এবং তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন। সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার শরীর থেকে চামরা খসে পড়ে ফুলে ফেঁপে ওঠায় মৃত্যুর কারন নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের টিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোন আঘাত হতে পারে। তবে
ঠিক কি কারনে মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *