বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ায় স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) বিকেলে কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সি, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ক্রীড়া সংগঠক নুরুজ্জামান জামাল আকন, মাহাতাব উদ্দিন হেলাল, মো. নিজাম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, আবুল বাসার, যুবদল নেতা ফোরকান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূর এলাহি, আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও ক্রীড়া সংগঠক রহিমুল হক হিরু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীর চর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল এবং সাবেক ক্রিকেটার মাসুম বিল্লাহ। ধারা বর্ণনায় ছিলেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং প্রভাষক ইভান মাতুব্বর এবং আশিকুর রহমান।
২০টি দলের অংশগ্রহণে আয়োজিত টূর্ণামেন্টের ফাইনাল খেলায় আশফি বার্ডস টিম দশের আলো টিম অফিস মহল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট,আম্পায়ার, ধারাভাষ্যকার এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে উৎসাহ দিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজনকে ধন্যবাদ জানান। সেই সাথে এ ধরনের টূর্ণামেন্ট যাতে আরও আয়োজন করতে সর্বাত্মক সহযোগিতার কথা জানান।ছবি প্রতিবেদক।

