হামের সাথে এবার নিউমোনিয়ার ছোবল

হামের সাথে এবার নিউমোনিয়ার ছোবল

স্ফুলিঙ্গ ডেক্স :

ময়মনসিংহে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন শিশু ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত শিশুদের পরিচয়:

সর্বশেষ প্রাণ হারানো তিন শিশুর মধ্যে রয়েছে—

  • গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক শিশু।

  • মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক শিশু।

  • দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক শিশু।

মমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শুধুমাত্র হাম নয়, বরং এর সাথে নিউমোনিয়া, ব্রঙ্কোপনিউমোনিয়া এবং হার্ট ফেইলিউরের মতো জটিলতা দেখা দেওয়ায় মৃত্যুঝুঁকি বাড়ছে। আক্রান্ত শিশুরা একদম শেষ পর্যায়ে হাসপাতালে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বর্তমানে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *