বিশ্বাস শিহাব পারভেজ মিঠু , কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় টিয়াখালী ইউনিয়নের রতন মেম্বারের বাড়ি থেকে রজপাড়া সড়ক (চেইনেজ ০০-৫০০ মিটার) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড, হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম।
এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড: খন্দকার নাসির উদ্দিন ও মোঃ সেলিম সিকদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল সিকদার ও মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন প্যাদা, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ছবি সংগৃহীত।

