স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর পৌর এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এই সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
সড়কের কাজের ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদসহ স্থানীয় ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। টেকসই ও উন্নত মানের সড়ক নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন পর সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পৌর এলাকার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ছবি সংগৃহীত।

