ঝিনাইদহে ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের পদচারণা : পুলিশ সুপারের উষ্ণ অভ্যর্থনা

ঝিনাইদহে ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের পদচারণা : পুলিশ সুপারের উষ্ণ অভ্যর্থনা

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক :

৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (Foundation Training Course) অংশ হিসেবে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা। সোমবার (২০ এপ্রিল) সকালে তারা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের জন্য এক বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঝিনাইদহ জেলা পুলিশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মাহফুজ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) নতুন যোগদান করা কর্মকর্তাদের স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মতবিনিময়কালে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেন তিনি। এসপি মহোদয় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও সততার সাথে দেশসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

সেশন শেষে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ‘স্যুভেনির’ তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে এই মাঠ পর্যায়ের পরিদর্শন নবীন কর্মকর্তাদের প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *