গভীর রাতে ব্লেড দিয়ে ইমাম স্বামীর স্পর্শকাতর অঙ্গ কর্তন!

গভীর রাতে ব্লেড দিয়ে ইমাম স্বামীর স্পর্শকাতর অঙ্গ কর্তন!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক তীব্র কলহের জেরে নিজ স্বামীর স্পর্শকাতর অঙ্গ (যৌনাঙ্গ) ধারালো ব্লেড দিয়ে কেটে  দিয়েছে স্ত্রী।

গত মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) শেষ রাতে উপজেলার গাজনা ইউনিয়নের ঐতিহ্যবাহী নওপাড়া গ্রামে এই নৃশংস পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবু দাউদ (৫০)। তিনি পেশায় জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবু দাউদ ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার ভোররাতের দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ধারালো ব্লেড দিয়ে স্বামী আবু দাউদের স্পর্শকাতর অঙ্গে আঘাত করেন। এতে তিনি মারাত্মক রক্তাক্ত ও গুরুতর জখম হন।

পরবর্তীতে তাঁর আর্তচিৎকারে স্বজনেরা দ্রুত এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় জানান, পারিবারিক কলহের জেরে এমন একটি অপ্রীতিকর ঘটনার কথা তারা জানতে পেরেছেন। ভুক্তভোগী পরিবার বা আঘাতপ্রাপ্ত ব্যক্তির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *