কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন “কৃষকের সাথে আড্ডা”

কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন “কৃষকের সাথে আড্ডা”

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন “কৃষকের সাথে আড্ডা” অনুষ্ঠিত হয়েছে। সবুজ প্রকৃতির মাঝে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে। আড্ডায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের  প্রান্তিক কৃষকরা ।
মঙ্গলবার শেষ বিকেলে পৌরশহরের হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপস্থিত কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুসহ কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, জানান, “বহুমুখী কৃষি স্বর্গরাজ্য” হিসেবে পরিচিত কলাপাড়ার কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *