শৈলকুপায় দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ : নিহত ১

শৈলকুপায় দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ : নিহত ১

বি এম রাজিব হাসান রাজু, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। সংঘর্ষ চলাকালে মোহন শেখ গুরুতর জখম হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মোহন শেখকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের পর মাধবপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *