যশোরের ফরিদপুর গ্রামে পারিবারিক বিরোধ ও আজান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

যশোরের ফরিদপুর গ্রামে পারিবারিক বিরোধ ও আজান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে পৃথক দুই ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পারিবারিক কলহ ও মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রথম ঘটনায় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফরিদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- এনামুল (৪৫),তার স্ত্রী মরিয়ম (৩৬) ও আশরাফুল (৩৪)। তারা সবাই ফরিদপুর গ্রামের মৃত নুর আলীর সন্তান ও পরিবারের সদস্য।
অভিযোগে জানা যায়, আপন চাচাতো ভাই কামারুল (৩৩), ওবায়দুল (৩৮),অনিক (১৯)ও প্লাবন (১৯)-এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় অভিযুক্তরা হাসুয়া দিয়ে এনামুল ও মরিয়মকে কুপিয়ে জখম করে এবং আশরাফুলকে মারধর করে আহত করে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর গ্রামের একটি মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন গোলাম রসুল (৬৭) ও হান্নান বিশ্বাস (৩৩)। অভিযোগ রয়েছে, মহাসিন আলী মোড়ল (৪৫), সৌহরাব (৩৫) ও আতি মোড়ল (৪৫) ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গোলাম রসুলের বাম হাতে কোপ লাগে এবং হান্নান বিশ্বাস আহত হন। পরে তারা যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন মুঠোফোনে বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *