স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার আরবপুর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কিলঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সাগর গাজী (২৯), শহরের খোলাডাঙ্গা গাজির বাজার এলাকার মশিয়ার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একই এলাকার ফখরু (৪০) ও মিথুন গাজী (৪১) সাগর গাজীর ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিলঘুষি মেরে আহত করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

