স্ফুলিঙ্গ রিপোর্ট :
দেশব্যাপী অপপ্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এক বিশাল ও নজরকাড়া প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ ২৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক জুড়ে এই বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের দিকনির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে যশোর জেলা যুবদলের কান্ডারী তমাল ও রানার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের শত শত নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌর এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল সহকারে নেতা-কর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে শুরু করেন। পরে একটি সুশৃঙ্খল ও বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের মুখে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তাল স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে নেতৃত্ব দেওয়া যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচারী ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক শক্তির অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। রাজপথে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, ঠিক একইভাবে যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে। রাজপথে জনগণের অধিকার রক্ষা এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে জেলা যুবদলের এই আন্দোলন ও সতর্ক অবস্থান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবসান ঘটে। ছবি সংগৃহীত।


