‘মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেরণা’-সংবর্ধনা সভায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ

‘মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেরণা’-সংবর্ধনা সভায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ

 বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত “কলাপাড়াবাসীর মিলনমেলা-২০২৬” অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন ১১৪ পটুয়াখালী-৪ সাংসদ  এবিএম মোশাররফ হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ঢাকার কেরানিগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ঢাকায় বসবাসরত পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার অসংখ্য  নেতা-কর্মী, সমর্থক ও সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষের ভালোবাসাই তাকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সংসদ সদস্য ” র সহধর্মিণী শাহিন আক্তার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো : মনিরুজ্জামান মনির, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড,খন্দকার  উদ্দিন,  উপজেলা বিনপি যুগ্মআহবায়ক নুরুল কবির ঝুনু, কুয়াকাটা  পৌর বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মো : মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: শাজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপি”র সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সিকদারসহ কলাপাড়া ও রাঙ্গাবালীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও পটুয়াখালী-৪ আসনের ঢাকায় বসবাসকারী অসংখ্য নেতা-কর্মী ও সুধীজনের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গুণী শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সবমিলিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *