যশোরের পেট্রোল পাম্পগুলোতে পিনপতন নীরবতা;

যশোরের পেট্রোল পাম্পগুলোতে পিনপতন নীরবতা;

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

কদিন আগেও যে পেট্রোল পাম্পগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড় আর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি, তেলের দাম বৃদ্ধির পর এখন সেখানে বিরাজ করছে শুনশান নীরবতা। যশোরের পাম্পগুলোর বর্তমান চিত্র এখন একেবারেই ভিন্ন।

আজ দুপুরে কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, পাম্প কর্তৃপক্ষ অলস সময় পার করছেন। কোনো সিরিয়াল নেই, নেই কোনো হুরোহুড়ি। যে যার মতো আসছেন এবং কোনো বাধা ছাড়াই তেল নিয়ে চলে যাচ্ছেন। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পাম্পগুলোতে গ্রাহকের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।

কদিন আগেই তেল নিয়ে সারাদেশে যে লঙ্কাকাণ্ড আর হাহাকার দেখা গিয়েছিল, বর্তমান এই চিত্র যেন তার ঠিক বিপরীত। সাধারণ মানুষের মাঝে এক ধরণের নীরব প্রতিক্রিয়া ও হিসাব-নিকাশের প্রতিফলন দেখা যাচ্ছে এই ফাঁকা পাম্পগুলোতে। ছবিটি আজ দুপুরে উপশহর ফিলিং স্টেশন থেকে নেয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *