‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, জিরো টলারেন্স’-এসপি সৈয়দ রফিকুল ইসলাম

‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, জিরো টলারেন্স’-এসপি সৈয়দ রফিকুল ইসলাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে যশোরের মনিরামপুরে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে মনিরামপুর থানার আয়োজনে রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক সমাজের জন্য এক অভিশাপ, যা একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আইজিপি মহোদয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে—মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি এবং যেকোনো মূল্যে যশোরকে মাদকমুক্ত করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, যেখানে মাদক আছে সেখানেই অপরাধ বাড়ে। মাদকের হাত থেকে তরুণ সমাজকে বাঁচাতে তিনি অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখার অনুরোধ জানান। সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের প্রতি সজাগ নজরদারি বাড়াতে তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, “শুধুমাত্র পুলিশের পক্ষে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব নয়। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সমাজ গড়তে।” তিনি অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার শতভাগ নিশ্চয়তা প্রদান করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবুল বাশার এবং মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইমদাদুল হক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *