মসজিদের ভেতর শিশু ধর্ষণের চেষ্টা : লম্পট ইমাম গ্রেপ্তার

মসজিদের ভেতর শিশু ধর্ষণের চেষ্টা : লম্পট ইমাম গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

শরীয়তপুরের জাজিরায় ৬ বছরের এক শিশুকে মসজিদের ভেতর ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল বাশার (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর ইউনিয়নের সরদার কান্দি মামুর জামে মসজিদে এই ঘৃণ্য ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবুল বাশার দীর্ঘদিন ধরে ওই মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী একটি মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে তিনি কৌশলে শিশুটিকে মসজিদের ভেতর ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা পুলিশে খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইমাম তার অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তার আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। ধর্মীয় লেবাসে এমন অমানবিক ও বিকৃত ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *