স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ১৬৭ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘যশোর ইনস্টিটিউট’ পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে কাসেদুজ্জামান সেলিম ও এ.জেড.এম সালেক স্বপনের নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ (ব্যালট ১-২০)। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে নবীন-প্রবীণ ভোটারদের বিপুল অংশগ্রহণে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
শুক্রবার রাতভর চলে টানটান উত্তেজনার ভোট গণনা। চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ ১৪৮৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন কাসেদুজ্জামান সেলিম। বিজয়ীদের তালিকায় শীর্ষ ২০ জনের ভোটের ক্রম নিচে দেওয়া হলো:
১. কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট) ২. রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১ ভোট) ৩. এ.জেড.এম সালেক স্বপন (১১৫৩ ভোট) ৪. অধ্যাপক ইবাদত আলী (১১৩৬ ভোট) ৫. সৈয়দ শাহজাহান আলী খোকন (১১৩৩ ভোট) ৬. সানোয়ার আলম খান দুলু (১১০৫ ভোট) ৭. অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১ ভোট) ৮. জিল্লুর রহমান (১০৯১ ভোট) ৯. নাসির উদ্দীন মিঠু (১০৭০ ভোট) ১০. অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮ ভোট) ১১. প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩ ভোট) ১২. শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭ ভোট) ১৩. এমরান সাদিক (১০২৬ ভোট) ১৪. আনিসুজ্জামান পিন্টু (১০০৬ ভোট) ১৫. এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫ ভোট) ১৬. অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২ ভোট) ১৭. আলমগীর হোসেন (৯৮০ ভোট) ১৮. হাচিনুর রহমান (৯৭৯ ভোট) ১৯. শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪ ভোট) ২০. হাবিবুর রহমান রুবেল (৮৬৬ ভোট)
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাউন হল চত্বরে ৪৫টি বুথে ভোটগ্রহণ চলে। মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,২৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতাংশের হিসেবে ৭৫.১৭। তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসাইনের নেতৃত্বে স্বচ্ছতার সাথে এই গণনা সম্পন্ন হয়।
বিজয়ী এই ২০ জন সদস্য আগামী তিন বছর দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও সাংস্কৃতিক কেন্দ্র ‘যশোর ইনস্টিটিউট’ পরিচালনার গুরুদায়িত্ব পালন করবেন। ছবি সংগৃহীত।

