স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৮টি উপজেলার ১৯টি কেন্দ্রে একযোগে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর যশোর জেলা থেকে মোট ১২ হাজার ২৮০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় সকল কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আগামী পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি


