ধান বিক্রির বিরোধে পিতা ও পুত্রকে প্রকাশ্য ছুরিকাঘাত

ধান বিক্রির বিরোধে পিতা ও পুত্রকে প্রকাশ্য ছুরিকাঘাত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে পিতা ও পুত্র আহত হয়েছেন।

রোববার (২৫ মে ২০২৬) সকাল ৯টার দিকে বাঘারপাড়া থানাধীন রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪০) ও তার ছেলে সাহাবী (২০)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান বিক্রিকে কেন্দ্র করে একই গ্রামের সাকিব (২৪) নামের এক যুবকের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিব ধারালো চাকু দিয়ে হামলা চালিয়ে পিতা-পুত্রের পেটের ডান পাশে রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *