দৈনিক স্ফুলিঙ্গের সাবেক নির্বাহী সম্পাদক জাহিদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক স্ফুলিঙ্গের সাবেক নির্বাহী সম্পাদক জাহিদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকতা ও সমাজসেবার অন্যতম চেনা মুখ, ঐতিহ্যবাহী ‘দৈনিক স্ফুলিঙ্গ’ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক জাহিদুল আক্তার বনির ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে (৯ জুন) তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

আজ তাঁর এই বিশেষ প্রয়াণ দিবসে দৈনিক স্ফুলিঙ্গ পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন এবং তাঁর শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাঁকে স্মরণ করছে।

মরহুম জাহিদুল আক্তার বনি ছিলেন একাধারে একজন দক্ষ সাংবাদিক, ক্রীড়ামোদী ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনের প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এবং স্থানীয় ক্রীড়া চর্চাকে গতিশীল করতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন।

পেশাগত পরিচয়ের বাইরে তিনি যশোরের অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁর বিনয়ী আচরণ, পরোপকারী মানসিকতা এবং সৃষ্টিশীল কর্মের কারণে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। দীর্ঘ ৩০ বছর পেরিয়ে গেলেও যশোরের গুণীজন ও সাধারণ মানুষের হৃদয়ে তিনি আজও সমাদৃত।

জাহিদুল আক্তার বনির ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া, কোরআন খানি ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এক শোকবার্তায় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ তাঁর পবিত্র আত্মার চিরশান্তির জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ভক্ত অনুরাগী ও দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *