দৈনিক স্ফুলিঙ্গের প্রকাশিকা বেগম রাশিদা সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক স্ফুলিঙ্গের প্রকাশিকা বেগম রাশিদা সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আজ ২৭ মে, যশোরের প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক স্ফুলিঙ্গ’-এর তৎকালীন প্রকাশিকা মরহুমা বেগম রাশিদা সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে তিনি সকলকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেন। তিনি দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মরহুম মিয়া আব্দুস সাত্তারের সহধর্মিণী।

মরহুমা বেগম রাশিদা সাত্তার কেবল একজন প্রকাশিকাই ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজসেবায় এক অনন্য ব্যক্তিত্ব। যশোরের কপোতাক্ষ লায়ন্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং জনহিতকর কাজে তাঁর অবদান ছিল প্রশংসনীয়।

যশোরের সাংবাদিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে তাঁর জনপ্রিয়তা ছিল শীর্ষস্থানে। তাঁর অমায়িক ব্যবহার, উদার মানসিকতা এবং সমাজ বিনির্মাণে অবদান আজও যশোরের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আজ তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সন্তান ও স্বজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দিনে এটাই সকলের প্রার্থনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *