দেড়শ বছরের পুরোনো মসজিদ সংস্কারে অর্থাভাব : খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লিরা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন শত বছরের পূরনো একটি মসজিদের ধর্মপ্রান মুসুল্লীরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ মসজিদটি অবস্থিত। স্থানীয়রা এটাকে খায়গো বাড়ির মসজিদ বলে ডাকে। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে  মসজিদের নির্মান কাজ। বিত্তবানদের একটু সহযোগিতায় রোদ,বৃষ্টি, ঝড় থেকে রক্ষা পেয়ে আল্লাহর ইবাদত করতে পারেন ধর্মপ্রান মুসল্লীরা।
স্থানীয়রা জানান, আনুমানিক ১৫০, ১৬০ বছর পূর্বে ওই গ্রামের  বাবুখাঁ নামে এক ব্যক্তি  খর ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মান করেন । পরবর্তীতে কাঠ গোলপাতা ও টিন দিয়ে সংস্কার করে আল্লাহর ইবাদত করেন স্থানীয়রা। সর্বশেষ ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়েছিলেন মুসল্লীরা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দেয়ালের পলেস্তরা ধসে পড়ে  চারপাশে ফাটল দেখা দেয়। সেখানে নামাজ পড়া কষ্টকর এবং দেয়াল ভেঙে পরার সম্ভাবনা দেখা দেয়।
মুসল্লিদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে পুরনো মসজিদটি ভেঙ্গে ফেলেন মসজিদ কমিটি। এরপরে মসজিদের পুরনো ইট, কমিটির ফান্ডে থাকা সামান্য অর্থ ও বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে শুরু হয় একতলা ভবনের নির্মাণ কাজ। অর্থের অভাবে ছয় মাস আগে কাজটি থেমে যায়। নিরুপায় হয়ে মুসল্লিরা ওয়াক্তের নামাজ সহ জুমার নামাজ আদায় করছেন এখন খোলা আকাশের নিচে । তাই দেশ ও প্রবাসে থাকা বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের কাছে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সহায়তা চেয়েছেন মসজিদ কমিটি সহ মুসুল্লীরা। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *