চৌগাছায় ২০০ লিটার ডিজেল জব্দ

চৌগাছায় ২০০ লিটার ডিজেল জব্দ

​চৌগাছা (যশোর) প্রতিবেদক, জাহিদ হাসান সোহান :
যশোরের চৌগাছায় অবৈধভাবে পাচারের সময় ২০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্য উপজেলার এক ব্যবসায়ীর কাছে ডিজেল বিক্রি করার অপরাধে সংশ্লিষ্ট এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছার একজন ডিজেল এজেন্ট সরকারি নিয়ম বহির্ভূতভাবে শার্শার এক মুদি ব্যবসায়ীর কাছে ২০০ লিটার ডিজেল বিক্রি করেন। ভ্যানে করে তেল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চৌগাছা-শার্শা সড়কের দিনায়েত মোড় এলাকায় তা আটকে প্রশাসনকে খবর দেয়।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পাচারকৃত তেল জব্দ করে স্থানীয় ‘বিশ্বাস ফিলিং স্টেশনে’ সরকারি রেটে বিক্রি করে দেয়। বিক্রয়লব্ধ ২২ হাজার ১৭০ টাকা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এছাড়া অন্য উপজেলার দোকানীর কাছে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স লিয়াকত এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপ-পরিদর্শক আব্দুস সাত্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *