কালীগঞ্জে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

কালীগঞ্জে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ)ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, মোঃ মুঞ্জুরুল ইসলাম, মোছাঃ শাহানাজ পারভীন ও জেসমিন আরা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ নীহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুর্তজা ফিটু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। খেলা পরিচালনা করেন শিক্ষক অনিক ইসলাম ও মিজানুর রহমান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *