কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত : আহত ১

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত : আহত ১

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাবরা-দুলাল মুন্দিয়া গ্রামীণ সড়কের বাবরা গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক চৌধুরী পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরীর ছেলে। তিনি উপজেলার ৫ নম্বর সিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর ভাতিজা।
আহত হৃদয় হোসেন (২০) কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী বাবরা গ্রামের জোহর আলী জানান, দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় চালকই সড়কের বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তাদের কারো মাথায় হেলমেট ছিল না।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মানিক চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং অপরজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *